জয়কে খোঁ চা দিয়ে যা বললেন সোহেল তাজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

জয়কে খোঁ চা দিয়ে যা বললেন সোহেল তাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১১:৫৭:৫৬ পূর্বাহ্ন

জয়কে খোঁ চা দিয়ে যা বললেন সোহেল তাজ

ছবি : ফাইল ফটো


ছাত্র আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে এবার মুখ খুলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। নিজের ফেসবুকে তিনি অনেকটা ব্যাঙ্গাত্মকভাবেই ‘মাস্টারমাইন্ড’ নিয়ে কথা বলেছেন।

যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া জয়কে খোঁচা দিয়ে তিনি প্রিন্স চার্লসের রাজা হওয়ার ঘটনা তুলে ধরেন।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র-জনতার অভুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়।’ আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ।’

তিনি লেখেন, ‘আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন