সিআরপিতে আহতদের দেখতে সমন্বয়ক সারজিস, নিম্নমানের খাবারের অভিযোগ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সিআরপিতে আহতদের দেখতে সমন্বয়ক সারজিস, নিম্নমানের খাবারের অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ১২:১৫:৪৮ অপরাহ্ন

সিআরপিতে আহতদের দেখতে সমন্বয়ক সারজিস, নিম্নমানের খাবারের অভিযোগ

ছবি:সংগৃহীত


ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনে আহত রোগীদের দেখতে সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা গণঅভ্যুত্থানের আন্দোলনে আহত রোগীরা কোথায় ও কী অবস্থায় রয়েছে তা পরিদর্শন করেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে শিক্ষার্থীরা তা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করে বলেন, এখানে পরিত্যক্ত ভবনে আন্দোলনের আহত রোগীদের রাখা হয়েছে।

এছাড়া তাদের নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। তা ছাড়া সিআরপির চিকিৎসক ও স্টাফরা রোগীদের সঙ্গে অসদাচরণ করছে বলে অভিযোগ করেন তিনি।

রোগীরা একই ধরনের অভিযোগ করে বলেন, তাদের থাকার জায়গায় বেডসিট না ব্যবহার করে খবরের কাগজ ব্যবহার করা হচ্ছে। তাদের সময়মতো খাবার দেওয়া হয় না।

এছাড়া অনেক সময় যে খাবার দেওয়া হয় তা তারা খেতে পারেন না বলে অভিযোগ করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে এক্টিভ উপদেষ্টা হওয়ার দরকার ছিল স্বাস্থ্য উপদেষ্টার। যে অফিসে অফিস করবে না, বরং হাসপাতালে অফিস করবে। যে প্রত্যেকটা হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ে বেড়াবে।

আমরা শিক্ষার্থী, আমাদের অর্থনৈতিক সংকট রয়েছে। সুতরাং এ কাজগুলো করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু আমরা এই মন্ত্রণালয়ের সেই রকম কোনো কার্যক্রমই দেখছি না। আমরা এই কাজগুলো আর দেখতে চাই না।’ 

সারজিস আলম ও রোগীদের করা অভিযোগ স্বীকার করে সিআরপি হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘আমরা স্বীকার করছি, আমাদের এখানে সীমাবদ্ধতা আছে।

সেই সীমাবদ্ধতা থাকলেও রোগীদের সেবায় আন্তরিকতার ঘাটতি নেই। তাদের অভিযোগগুলো সমাধানে আমরা কাজ করবো।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন