দ্বিতীয় ঘণ্টায় তাসকিন এনে দিলেন দুই উইকেট
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ AM

দ্বিতীয় ঘণ্টায় তাসকিন এনে দিলেন দুই উইকেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ১২:৪৪:০৪ PM

দ্বিতীয় ঘণ্টায় তাসকিন এনে দিলেন দুই উইকেট

ছবি : সংগৃহীত


বোলিং করতে নেমে শুরুটা হলো ভালোই। কিন্তু প্রথম ঘণ্টায় দেখা মেলেনি উইকেটের। এই হতাশা কাটিয়ে স্বস্তি এনে দেন তাসকিন আহমেদ, ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েটকে ফেরান তিনি। এরপর তার হাত ধরেই আসে দ্বিতীয় উইকেটও।  

অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ২ উইকেট হারিয়ে ৫০ রান করেছে ক্যারিবীয়রা।  

বোলিংয়ের শুরুটা ‍খুব একটা আশা জাগানিয়া ছিল না বাংলাদেশের। প্রথম ঘণ্টায় কোনো উইকেটই নিতে পারেনি তারা। টস জেতার পর এই সময়টুকুই কাজে লাগাতে চাওয়ার কথা বলেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।  

যদিও বারবার ব্যাটারদের পরাস্থ করছিলেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম, কিন্তু উইকেটের দেখা মিলছিল না। এই হতাশা অবশ্য খুব বেশি লম্বা হতে দেননি তাসকিন আহমেদ। প্রথমে তিনি ফেরান ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে।  

অফ স্টাম্পের বাইরে থেকে তাসকিনের ভেতরে ঢোকা বলে আঘাত হানে তার প্যাডে। আম্পায়ার আউট দেন। রিভিউতে দেখা যায় অফ স্টাম্পে বল আঘাত করতো, যদিও ইম্প্যাক্ট ছিল আম্পায়রস কল। ৩৮ বলে ৪ রান করে ফিরতে হয় ব্র্যাথওয়েটকে।  

পরের ওভারে এসেই কেসি কার্টিকে আউট করেন তাসকিন। শূন্য রানে এই ব্যাটার ক্যাচ দেন মিড উইকেটে দাঁড়ানো তাইজুল ইসলামের হাতে। দুই উইকেট নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেন তাসকিন। সেটি ধরে রেখেই মধ্যাহ্নভোজে গেছে বাংলাদেশ।  

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন