এগিয়ে থেকেও হোঁচট খেল বার্সা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ AM

এগিয়ে থেকেও হোঁচট খেল বার্সা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ০১:৩৬:১৫ AM

এগিয়ে থেকেও হোঁচট খেল বার্সা

ছবি সংগৃহীত


মার্ক কাসাদোর লাল কার্ড দেখাটাই কাল হয়ে দাঁড়াল শেষ পর্যন্ত। এর আগপর্যন্ত সেলতা ভিগোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। পরে একজন কম নিয়ে খেলে মাঠ ছাড়তে হলো ২-২ গোলের ড্র নিয়ে।

ম্যাচ শেষে সেই লাল কার্ডকেই দুষলেন গাভি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর শনিবার রাতে শুরুর একাদশে খেলা এই বার্সা মিডফিল্ডার বলেন, ‘ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু লাল কার্ড আমাদের ওপর বিরাট প্রভাব ফেলেছে। দুটি নির্দিষ্ট মুহূর্তে সেলতা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। মনোযোগ হারালে এমনটাই হয়। ’

সেলতার মাঠে ১৫ মিনিটে বার্সাকে এগিয়ে দেন অধিনায়ক রাফিনিয়া। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি। দুই গোলে জয়ের দিকেই এগোচ্ছিল বার্সা। কিন্তু ৮২ মিনিটে পথের কাঁটা হয়ে যান কাসাদো। সেলতার মিডফিল্ডার ইলাইক্স মোরিবাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

এর দুই মিনিট পরই জুলস কুন্দের ভুলে ব্যবধান কমায় সেলতা। গোলটি আসে আলফন্সো গনসালেসের কাছ থেকে। ৮৬ মিনিটে ম্যাচে সমতা আনেন হুগো আলভারেস।

এই ম্যাচে হোঁচট খেলেও ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বার্সা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন