টেস্ট ক্যারিয়ারে প্রথমবার তাসকিনের ফাইফার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১২ AM

টেস্ট ক্যারিয়ারে প্রথমবার তাসকিনের ফাইফার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ১২:০২:২৩ PM

টেস্ট ক্যারিয়ারে প্রথমবার তাসকিনের ফাইফার

ছবি : সংগৃহীত


১ এপ্রিল, ২০১৪ সালে লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে তাসিকন আহমেদের অভিষেক হয়। শুরুটা হয় টি টোয়েন্টি দিয়ে। একই বছরের জুনে ওয়ানডে অভিষেকও হয় তাসকিনের। এরপর দেখতে দেখতে কেটে গেছে ১০ বছরেরও বেশি সময়। তরুণ সেই পেসার এখন দলের সিনিয়রদের একজন। পেস ইউনিটের প্রাণ।

তবে ইনজুরির সমস্যার কারণে টেস্টে ক্রিকেটে এতদিন তাসকিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারনেনি। বা বলা যায় খুব একটা খেলারই সুযোগ পাননি। ২০১৭ সালে অভিষেক হলেও খেলছেন মাত্র ১৬ তম টেস্ট। তবে শতভাগ ফিট তাসকিন যে লাল বলেও কতটা ভয়ানক হতে পারেন সেটাই যেন দেখালেন অ্যান্টিগাতে। ইনসুইং, শর্ট বল, লেন্থ বল, ইয়র্কার সব ধরনের ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের নাজেহাল করে ছেড়েছেন তাসকিন।

অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে মাকাইল লুইস, কেসি কার্টি, হজ, জাস্টিন গ্রেভস, শামার জোসেফ ও কেমার রোচসহ ৬ উইকেট নিয়েছেন তাসকিন। যার মধ্যে শামার জোসেফকে দারুণ এই ইয়র্কারে বোল্ড করেই টেস্টে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন স্পিডস্টার।

এর আগে, টেস্টে তার সেরা বোলিং ফিগার ছিল ৩৭ রানে ৪ উইকেট। টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া বাংলাদেশের অষ্টম পেসার তাসকিন। ক্যারিবিয়ানে ফাইফার পাওয়া দ্বিতীয় পেসার। আর ৬ উইকেট পাবার হিসেবে বাংলাদেশের পঞ্চম পেসার তাসকিন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন