আন্তঃসিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১২ AM

আন্তঃসিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ০১:১৩:৫৭ AM

আন্তঃসিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

ছবি নিজস্ব


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘আন্তঃসিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট-২০২৪’ এর ট্রফি উন্মোচন করা হয়েছে। এ টুর্নামেন্টের প্রচার ও স্পন্সর সহযোগী দৈনিক খোলা কাগজ। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক জমকালো অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেন আন্তঃসিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াসির আহমদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের স্পন্সর ও প্রচার সহযোগী দৈনিক খোলা কাগজের সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, স্পন্সর আইটিএসই প্রতিষ্ঠানের পরিচালক মাইদুল ইসলাম চৌধুরী, ষড়ঋতু প্রতিষ্ঠানের পরিচালক হুমায়ূন কবির জুয়েল প্রমুখ।

এছাড়া অংশগ্রহণকারী দল এসএমইউ অফিসার্স বুলেটের অধিনায়ক আশরাফুল ইসলাম হিমেল, এসএমইউ টাইগার্স অধিনায়ক নাদীম সীমান্ত, এসএমইউ ফাইটার্স অধিনায়ক আশরাফ আহমদ, এসএমইউ লায়ন্স অধিনায়ক আবুল হামজা, এসএমইউ এইটস্টার অধিনায়ক পাবেল আহমদ, এসএমইউ ওয়ারিয়র্স অধিনায়ক আনোয়ার হোসেন ও সবকটি দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন