মেসি-সুয়ারেজদের নতুন কোচ মাশ্চেরানো
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪০ AM

মেসি-সুয়ারেজদের নতুন কোচ মাশ্চেরানো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ১১:০৮:৫৪ AM

মেসি-সুয়ারেজদের নতুন কোচ মাশ্চেরানো

ছবি : সংগৃহীত


আগে থেকেই আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির কোচ হিসেবে দায়িত্ব নেবেন হাভিয়ের মাশ্চেরানো। সেই ঘটল। জাতীয় দলে দীর্ঘদিনের সাবেক সতীর্থকে কোচ হিসেবে পেলেন লিওনেল মেসি।

ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়েছে, তিন বছরের চুক্তিতে মিয়ামির কোচিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে আর্জেন্টাইন সাবেককে। ২০২৭ পর্যন্ত মেজর সকার লিগের দলটির ডাগআউটে দেখা যাবে ৪০ বর্ষী সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার মাশ্চেরানোকে।

জাতীয় দলে টাটা মার্টিনোর অধীনে খেলেছেন মেসি। তার অধীনে বার্সেলোনায়ও খেলার অভিজ্ঞতা আছে বিশ্বজয়ীর। মার্টিনোকে ইন্টার মিয়ামির কোচ হিসেবেও পেয়েছিলেন মহাতারকা। কিন্তু ব্যক্তিগত কারণে আর্জেন্টাইন কোচ কদিন আগে যুক্তরাষ্ট্রের ক্লাবটির দায়িত্ব ছেড়ে দিলে নতুন কোচের খোঁজে নামে ক্লাবটি।

মাশ্চেরানো আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে কোচিং করিয়েছেন। তার অধীনে বয়সভিত্তিক দলটি প্যারিস অলিম্পিকে জায়গা করে নেয়। বয়সভিত্তিক দলকে শিরোপাও জিতিয়েছেন তিনি। ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন মাশ্চেরানো। বার্সার মেসি-সুয়ারেজদের সতীর্থ হওয়ার আগে লিভারপুল ছিলেন তিন মৌসুম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন