জিম্বাবুয়ের উইলিয়ামসকে আইসিসির শাস্তি
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪১ AM

জিম্বাবুয়ের উইলিয়ামসকে আইসিসির শাস্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ১২:১৬:২৬ PM

জিম্বাবুয়ের উইলিয়ামসকে আইসিসির শাস্তি

ছবি : সংগৃহীত


জিম্বাবুয়ের ব্যাটার শন উইলিয়ামসকে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা তাকে তিরস্কার করেছে। মূলত আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় এই শাস্তি পেলেন তিনি।বুধবার এক বিবৃতি দিয়ে আইসিসি জানিয়েছে, জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

চলমান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটে এই কাণ্ড। জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। বল ব্যাটে লেগেছে ইশারা করে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এরপর তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন