৪২ রানে অলআউট শ্রীলঙ্কা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৩ AM

৪২ রানে অলআউট শ্রীলঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৮:০১:৪২ AM

৪২ রানে অলআউট শ্রীলঙ্কা

ফাইল ছবি


ডারবান টেস্টে দক্ষিন আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। মাত্র ১৩ ওভার ৫ বলেই গুটিয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন রান। বলের দিক থেকে লঙ্কানদের এই ইনিংসটি টেস্ট ইতিহাসের দেড়শো বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।

ডারবান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপের মুখে পড়ে লঙ্কান ব্যাটাররা। মাত্র ২ জন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। কামিন্দু মেন্ডিস ২০ বলে ১৩ ও লাহিরু কুমারা করেন ১০ রান।

এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল, পবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো ও আশিথা ফার্নান্দো রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

একাই ৭ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিংয়ে ধস নামান প্রোটিয়া পেসার মার্কো জানসেন। শ্রীলঙ্কাকে ৪২ রানে অলআউট করে ১৪৯ রানে লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বড় লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন