রাজত্ব ধরে রেখেছে আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কোথায়?
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৩ AM

রাজত্ব ধরে রেখেছে আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কোথায়?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ০২:০৫:৩৫ AM

রাজত্ব ধরে রেখেছে আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কোথায়?

ছবি সংগৃহীত


কাতার বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিক আর্জেন্টিনা। যদিও বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি তারা। তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থেকেই বছর শেষ করতে যাচ্ছে লিওনেল মেসির দল।

বৃহস্পতিবার চলতি বছরের শেষ হালনাগাতকৃত র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা। তালিকার শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।

এই মাসে খেলা দুই ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ের মাঠে হেরে যায় আর্জেন্টিনা, ২-১ গোলে। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে পেরুর বিপক্ষে ১-০ গোলে জেতে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। এতে তাদের রেটিং পয়েন্ট অবশ্য কিছুটা কমেছে।

তালিকায় ফ্রান্স আছে দুইয়ে। নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, যথাক্রমে পরের দুটি স্থানে আছে দল দুটি।

তাছাড়া পাঁচে আছে ব্রাজিল। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সেলেসাওরা উন্নতি করতে পারেনি। এই মাসে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে আগের অবস্থানেই থাকছে তারা। 

এক ধাপ করে এগিয়ে ছয়ে পর্তুগাল ও সাতে নেদারল্যান্ডস। দুই ধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম। নেশন্স লিগে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা। আগের মতো নবম স্থানে ইতালি এবং এক ধাপ এগিয়ে ১০ নম্বরে জার্মানি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন