হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ AM

হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৪ ০২:০০:৪৬ AM

হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬

ছবি সংগৃহীত


টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে শুরুতে ফিল্ডিংয়ে নেমে সফরকারী আয়ারল্যান্ডকে বেশিদূর এগোতে দিলো না নিগার সুলতানা জ্যোতির দল।

নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানেই থেমে গেছে আইরিশ মেয়েদের ইনিংস। ধবলধোলাইয়ের ইতিহাস গড়তে টাইগ্রেসদের করতে হবে ১৮৬ রান। 

আজ সোমবার মিরপুর শের-ই-বাংলায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের হারানোর কিছু না থাকলেও প্রাপ্তির দিকটাও নেহায়েত কম না। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা ছাড়াও বিশ্বকাপে চোখ রেখে মাঠে নেমেছে স্বাগতিক মেয়েরা।

যদিও এদিন টস ভাগ্য পাশে পাননি টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন সফরকারী আইরিশ অধিনায়ক গাবি লুইস।

শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে আয়ারল্যান্ডের। আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। ১৮ বলে ৫ রান করে বোল্ড হন সারাহ। দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টারকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার গ্যাবি লুইস। ৪৮ রান ব্যাপ্তির জুটিটি ভাঙেন রাবেয়া। ৪০ বলে ২৩ রান করে তার শিকার হয়ে ফেরেন হান্টার। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন