গিনিতে ফুটবল ম্যাচ ঘিরে সং ঘ , বহু হ তা হ ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

গিনিতে ফুটবল ম্যাচ ঘিরে সং ঘ , বহু হ তা হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৪ ০৪:১২:২১ পূর্বাহ্ন

গিনিতে ফুটবল ম্যাচ ঘিরে সং ঘ , বহু হ তা হ ত

ছবি: সংগৃহীত


ফুটবলের ইতিহাসে যুক্ত হয়েছে কলঙ্কময় এক অধ্যায়। আফ্রিকার দেশ গিনিতে দুই দলের সমর্থকদের সংঘর্ষে প্রায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হৃদয়বিদারক এ ঘটনায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরকোর এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক ডাক্তার এএফপিকে বলেন, ‘হাসপাতালে যতদূর চোখ যায়, শুধু লাশের সারি। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছেন। মর্গ লাশে পরিপূর্ণ। প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে।’

যদিও অন্য একজন ডাক্তার বলেছেন, ‘নিহতের সংখ্যা কয়েক ডজন।’সংঘর্ষের কিছু ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত সেসব ভিডিওতে স্টেডিয়ামের বাইরের রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য এবং মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি এএফপি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায়ও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করাার শর্তে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তের মাধ্যমে উত্তেজনা শুরু হয়েছিল। তারপরে সমর্থকরা ফুটবল মাঠে ঢুকে পড়ে।’

স্থানীয় গণমাধ্যমগুলো বলেছে, গিনির জান্তা লিডার মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের ম্যাচ ছিল এটি। ২০২১ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আলফা কোন্দেকে সরিয়ে দেশটির ক্ষমতা দখল করেন মামাদি দোমবুয়া। পরে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন।

২০২১ সালের পর থেকে এখন পর্যন্ত গিনির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মামাদি দোমবুয়া। এক পর্যায়ে আন্তর্জাতিক চাপের মুখে ২০২৪ সালের শেষে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই সেনা কর্মকর্তা। যদিও পরে তিনি বলে দেন, ক্ষমতা ছাড়বেন না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল