এশিয়া কাপে সম্ভাবনা দেখছেন জামাল, কোচের দৃষ্টি হোম ম্যাচে
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৯ AM

এশিয়া কাপে সম্ভাবনা দেখছেন জামাল, কোচের দৃষ্টি হোম ম্যাচে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৫:৫১:১১ AM

এশিয়া কাপে সম্ভাবনা দেখছেন জামাল, কোচের দৃষ্টি হোম ম্যাচে

ছবি: সংগৃহীত


আজ দুপুরে এশিয়া কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সি গ্রুপে ভারত, হংকং ও সিঙ্গাপুরের সঙ্গে পড়েছে। এশিয়া কাপে দ্বিতীয় বারের মতো খেলতে হলে বাংলাদেশকে এই তিন দলকে টপকে গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। 

বাংলাদেশের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এশিয়া কাপ বাছাইয়ের ড্রকে বেশ আকর্ষণীয় বলছেন, ‘গ্রুপটি বেশ চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয়। তিনটি দলই আমাদের প্রায় সমশক্তির। আমরা ৬ ম্যাচই প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং জয়ের সম্ভাবনা থাকবে।’

বাংলাদেশের গ্রুপে সবচেয়ে বেশি র‌্যাংকিধারী দল ভারত। পটে একে ছিল ভালো র‌্যাংকিংয়ের ছয়টি দল। এর মধ্যে ভারত বাংলাদেশের গ্রুপে পড়ায় খুশি কোচ হ্যাভিয়ের, ‘এক নম্বর পটে আরো শক্তিশালী দল ছিল। আমরা ভারতকেই চাইছিলাম। এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে খেলেছি গত বছর। বাংলাদেশ-ভারত ম্যাচ সব সময় ব্যতিক্রম।’

পট দুই থেকে এসেছে হংকং এবং তিন থেকে সিঙ্গাপুর। এই দুই পটে কোচের ইচ্ছের প্রতিফলন না হলেও সিঙ্গাপুর-হংকং নিয়ে আশাবাদী, ‘দুই ও তিন নম্বর পটে সিঙ্গাপুর হংকংয়ের চেয়ে আরো ২-৩ টি দল দুর্বল ছিল। তারা এসেছে সমস্যা নেই। আমরা প্রায় কাছাকাছি তাদের।’

এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের কোচ তিনটি হোম ম্যাচকেই পাখির চোখ করেছেন,‘ বিশ্বকাপ বাছাইয়ে আমরা হোম ম্যাচে পয়েন্ট পেয়েছি ও ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি অনেক কঠিন প্রতিপক্ষের সঙ্গে। তাই এশিয়ান কাপ বাছাইয়ে আমাদের লক্ষ্য থাকবে হোম ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার আর অ্যাওয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করা। গ্রুপে সবাই সবার বিপক্ষে পয়েন্ট হারানোর সম্ভাবনা রয়েছে।’ 

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ মার্চ। অ্যাওয়ে ম্যাচের জন্য হ্যাভিয়েরের পরিকল্পনা, ‘মার্চ উইন্ডোর আগে এক মাস প্রতিযোগিতামূলক ফুটবল নেই বাংলাদেশে। ফলে অন্তত পাঁচ সপ্তাহ অনুশীলন কমপক্ষে তিন-চারটি প্রস্ততি ম্যাচ খেলতে চাই। গত বছর সৌদিতে এক মাস ক্যাম্প করেছিলাম। এবারও সেই রকম কিছু চাই।’

এশিয়ান কাপ নিয়ে কোচ অনেক সম্ভাবনা ও পরিকল্পনার কথা শোনালেও তার বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ ডিসেম্বরেই শেষ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ডাগ আউটে দাড়ানোর ব্যাপাওে আশাবাদী এই স্প্যানিশ, ‘এখনো বিশ দিন বাকি রয়েছে মেয়াদ শেষ হওয়ার। আমাদের আলোচনা চলমান। আমি আশাবাদী বাংলাদেশের হয়ে কাজ করার জন্য।’

জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া ব্যক্তিগত কাজে ডেনমার্ক রয়েছেন। ইউরোপ থেকে এশিয়ান কাপ বাছাই সম্পর্কে বলেন, ‘আমাদের সম্ভাবনা রয়েছে এশিয়া কাপে খেলার। এজন্য নয় পয়েন্টের বেশি পেতে হবে।’

কাজেমকে নিয়ে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের একাদশএশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ বাস্তবিক অর্থেই তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে। তিন প্রতিপক্ষের বিপক্ষেই পয়েন্ট পাওয়া সম্ভব। তবে দুর্বল ভূটানের বিপক্ষেই হিমশীম খাওয়া বাংলাদেশ নিয়ে বেশি প্রত্যাশা করাও অনুচিত। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন