২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৩ AM

২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ০১:০৮:৪০ AM

২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

ছবি : ফাইল ফটো


অনেকটা আগে থেকেই নিশ্চিত ছিল যে ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। এবার তারই আনু্ষ্ঠানিক ঘোষণা দিল ফিফা। ফিফা জানায়, আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব।

বুধবার (১১ ডিসেম্বর) একটি ভার্চুয়াল সভায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। এসময় আরও জানানো হয়, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজক দেশ হলো- মরক্কো, স্পেন ও পর্তুগাল। এছাড়াও বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।

এর আগে মানবাধিকার ইস্যুতে সৌদি আরব নিয়ে অনেকের আপত্তি থাকার পরও তাদেরকে ৫ এর মধ্যে ৪.২ পয়েন্ট দিয়েছিল ফিফা যা ইতিহাসে সর্বোচ্চ।

ফিফা প্রতিবেদনে জানায়, ২০৩৪ ফুটবল বিশ্বকাপে মানবাধিকারের ঝুঁকি মধ্যম। সংস্কারের জন্য এটি নিয়ামক হিসেবে কাজ করতে পারে। তবে যেসব সংগঠন সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরুতে আপত্তি তুলেছিল, তারা ফিফার এমন মূল্যায়নকে তিরস্কার করেছে।

দেশটিতে বিশ্বকাপ আয়োজনে এখন অবকাঠামোই প্রধান চ্যালেঞ্জ। বিশ্বকাপে খেলা হবে সর্বমোট ২৩টি স্টেডিয়ামে। এর মধ্যে একটি কিং সালমান স্টেডিয়াম যার দর্শক ধারণক্ষমতা হবে ৯২,০০০। এই স্টেডিয়ামেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। এই স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা ২০৩২ সালে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন