রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে আফগানিস্তানকে হারাল জিম্বাবুয়ে
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২২ AM

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে আফগানিস্তানকে হারাল জিম্বাবুয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ১০:৫৮:১৮ AM

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে আফগানিস্তানকে হারাল জিম্বাবুয়ে

ছবি : সংগৃহীত


টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের রেকর্ড একদমই খারাপ। এর আগে ১৫ বারের দেখায় মাত্র একবার আফগানদের হারাতে পেরেছিল তারা। একমাত্র জয়টি এসেছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে ত্রিদেশীয় সিরিজে।

পাঁচ বছরেরও দীর্ঘ সময় পর অবশেষে আবারও আফগানবধের স্বাদ পেলো জিম্বাবুইয়ানরা। হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ বলে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে সিকান্দার রাজার দল।

লক্ষ্য ১৪৫। শেষ দুই ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ২১ রান। হাতে ৫ উইকেট। ১৯তম ওভারে ১০ রান দিয়ে ওয়েসলি মাদভেরের উইকেট তুলে নেন নাভিন উল হক। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১১। সেই লড়াই গেছে শেষ বল পর্যন্ত।

আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম বলে বাউন্ডারি হাঁকান তাশিঙ্গা মুসেকিউয়া। পরের দুই বলে দুই করে চার রান। চতুর্থ বলে ডট। পঞ্চম বলে আবার দুই নিয়ে স্কোর লেভেল করে ফেলেন মুসেকিউয়া, শেষ বলে ঠান্ডা মাথায় নেন জয়সূচক রান।

সাত নম্বর ব্যাটার তাসিঙ্গা ১৩ বলে অপরাজিত ১৬ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। তবে ভিতটা গড়ে দিয়েছিলেন ওপেনার ব্রায়ান বেনেট আর ওয়ান ডাউন ডিয়ন মায়ার্স। বেনেট ৪৯ বলে ৪৯ আর মায়ার্স ২৯ বলে খেলেন ৩২ রানের ইনিংস।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুইয়ান বোলারদের তোপের মুখে পড়েছিল আফগানিস্তান। ৫৮ রানে তারা হারিয়ে বসে ৫ উইকেট। সেখান থেকে করিম জানাত আর মোহাম্মদ নবির ৪৯ বলে ৭৯ রানের জুটিতে লড়াইয়ে ফেরে আফগানরা।

নবি ২৭ বলে ৫ চার আর ১ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলে আউট হন। ৪৯ বলে ৫ বাউন্ডারিতে ৫৪ রানে অপরাজিত থাকেন জানাত।জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ২৮ রান খরচায় নেন ৩টি উইকেট।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন