ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৬ AM

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২০/০৪/২০২৫ ০২:৩০:০৯ AM

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা


সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কবির আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে স্থানীয় প্যারালাক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে রোটারি ক্লাব অব গ্র্যান্ড সিলেটের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব গ্র্যান্ড সিলেটের প্রেসিডেন্ট শেখ মানশাহ আহমদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রোটারিয়ান কবির আহমদ বলেন, রোটারিয়ানরা সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কাজের মাধ্যমে যে ইতিবাচক নজির স্থাপন করেছেন তা অতুলনীয়।

সুখে-দুঃখে ও নানা সংকটে সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করায় রোটারিয়ানদের ধন্যবাদ জানান তিনি।

এছাড়া উপজেলায় পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় রোটারিয়ানদের সম্পৃক্ত থাকার আহ্বান জানান কবির আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গ্র্যান্ড সিলেটের পাস প্রেসিডেন্ট রিপন চন্দ সরকার, মোহাম্মদ জামাল বক্স, আলতাফ হোসেন ফয়ছল, মিছবাহ উদ্দিন রনি, সাধারণ মস্পাদক মো. বশির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক খুরশেদ আলম তালুকদার, সার্জেন্ট মিজানুর রহমান, সদস্য মো. লিটন মিয়া প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর