নিজস্ব
অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক প্রতিশ্রুত অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুর মানবিক সহায়তায় নগদ টাকা ও চাল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপকার ভোগীদের হাতে তুলে দেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক,উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু,উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর রুকন উদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,রাখাব উদ্দিন,উপজেলা সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইদুল কিবরিয়া,বালিজুড়ী ইউনিয়ন বিএনপি আহবায়ক শাখাওয়াত হোসেন,সাংগঠনিক সম্পাদক জুবায়ের জয়নালসহ উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকগন উপস্থিত ছিলেন।
পরে জেলার জামালগঞ্জ উপজেলায়ও ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক প্রতিশ্রুত অনুযায়ী মানবিক সহায়তা নগদ টাকা ও চাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিতরণ করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
জৈন্তাবার্তা/সুলতানা




