ড্রেনে ভেসে উঠল নবজাতকের ম*র দেহ, চাঞ্চল্য রাউজানে
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৩ PM

ড্রেনে ভেসে উঠল নবজাতকের ম*র দেহ, চাঞ্চল্য রাউজানে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৩:৩৯:১৬ PM

ড্রেনে ভেসে উঠল নবজাতকের ম*র দেহ, চাঞ্চল্য রাউজানে

সংগৃহীত


চট্টগ্রামের রাউজানে পানি নিষ্কাশনের ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। ‍আজ রোববার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খানপাড়া অংশের নুরু সওদাগরের বাড়ির তাপ বিদ্যুতের পানি নিষ্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে দাফন করেন।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক আবদুল বলেন, ‘সকালে ড্রেনে সদ্য ভূমিষ্ট হওয়া এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অবৈধ মেলামেশার ফলে জন্মলাভ করা নবজাতককে কেউ ফেলে গেছে। পরে স্থানীয়রা উদ্ধার করে দাফন কাজ সম্পাদন করেছেন।’


পাহাড়তলীতে অবস্থিত চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাঈম ভূইয়া বলেন, ‘এক-দুই দিন আগে জন্মগ্রহণ করা এক নবজাতকের মরদেহ পাওয়ার কথা আমাকে দুপুরে জানানো হয়েছিল। এমনকি ওই নবজাতকের নাড়ি (আম্বিলিক্যাল কর্ড) কাটা হয়নি। কে বা কারা ফেলেছেন তা জানা যায়নি। পরে স্থানীয়রা মাটিচাপা দিয়ে দিয়েছেন।’

জৈন্তাবার্তা/সুলতানা