ডাক্তার দেখিয়ে ফেরার পথে মায়ের কোল থেকে ছিটকে শিশু নিহত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ডাক্তার দেখিয়ে ফেরার পথে মায়ের কোল থেকে ছিটকে শিশু নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৬:২৯:০৬ অপরাহ্ন

ডাক্তার দেখিয়ে ফেরার পথে মায়ের কোল থেকে ছিটকে শিশু নিহত

সংগৃহীত


গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে কোটালীপাড়ার কুরপালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রিফাত বালি। তার বয়স এক মাস ১০ দিন। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মোস্তাফিজুর রহমান বালির ছেলে।

নিহত শিশুর বাবা মোস্তাফিজুর রহমান বলেন, আজ দুপুরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে শিশু সন্তান রিফাতকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবর্তী গ্রামের বাবার বাড়িতে ফিরছিলেন মা রিয়া মনি। ভ্যানটি কুরপালা এলাকায় পৌঁছালে ভ্যানের চাকার সঙ্গে বোরকা পেঁচিয়ে গেলে রিয়া মনি শিশু সন্তানকে নিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় কোল থেকে রাস্তায় ছিটকে পড়লে দ্রুতগামী একটি ইজিবাইক শিশু রিফাতকে চাপা দিয়ে চলে গেলে মারাত্মক আহত হয়।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আমার সন্তানকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, দুর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যদের কাছে মৃত শিশুকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন