বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১১/২০২৬ ১২:২৩:৪৭ পূর্বাহ্ন

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


বই মানুষের জ্ঞান, চিন্তা ও মননকে সমৃদ্ধ করার অন্যতম প্রধান মাধ্যম। একটি আলোকিত ও মানবিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আলোকিত সিলেট’-এর উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইপ্রেমীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন, লেখক ও আইনজীবী আখতারুজ্জামান আজাদ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিংক আইটির ব্যবস্থাপনা পরিচালক নাইমুজ্জামান নাইম, জাসাস মহানগরের সভাপতি রাসেল আহমেদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসাইন খান, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিএম আব্দুল্লাহ আরিফ, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, জসিম বুক হাউজের স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন, লেখক আব্দুল মোবিন, কবি ইব্রাহিম ইউসুফ, কবি ও গল্পকার তানজিনা ইয়াছমীন এবং জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের সভাপতি কবি ছয়ফুল আলম পারুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে বইমেলা সিলেট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাহিদ আহমেদ ও সদস্যসচিব কবি মুন্নি আক্তার জানান, মেলায় দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় প্রকাশনীগুলো নিজস্ব স্টল নিয়ে অংশগ্রহণ করছে। এ আয়োজন সিলেটের সংস্কৃতিমনা ও বইপ্রেমী মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু