আনুজানী নতুন পাড়ায় ল্যাম্পপোস্ট স্থাপন
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১৭ PM

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগ

আনুজানী নতুন পাড়ায় ল্যাম্পপোস্ট স্থাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৯:০৩:০৬ PM

আনুজানী নতুন পাড়ায় ল্যাম্পপোস্ট স্থাপন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়া এলাকায় রাতের অন্ধকার দূর ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থা।

শনিবার সংস্থাটির উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠন সূত্রে জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং রাতের চলাচল নিরাপদ করতে এ উদ্যোগ নেওয়া হয়। সংস্থার সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে বাতি স্থাপন করেন। এসময় স্থানীয় যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশ নেন।

স্থানীয়রা জানান, স্থাপিত ল্যাম্পপোস্টগুলোর মাধ্যমে আনুজানী নতুন পাড়ার সড়ক ও আশপাশের এলাকা রাতের বেলায় আলোকিত থাকবে। এতে পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে।

কাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এবাদুর রহমান সজীব বলেন, সমাজের কল্যাণ ও মানুষের সেবার মানসিকতা থেকেই সংস্থাটি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সংস্থার সিনিয়র সহ-সভাপতি তারেক আহমদ বলেন, ভবিষ্যতেও সংগঠনটি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এসময় সংস্থার সহ-সভাপতি আব্দুল কাদির খান, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুফায়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমদ, অর্থ সম্পাদক তাহের আহমদ, সহ-অর্থ সম্পাদক জাকারিয়া আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ, সাবেক প্রচার সম্পাদক সাহাব উদ্দিন ও অফিস সম্পাদক মাসুম আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ