শুক্রবার বিক্ষোভ মিছিল সফলের আহ্বান হেফাজতে ইসলাম সিলেটের
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫১ PM

শুক্রবার বিক্ষোভ মিছিল সফলের আহ্বান হেফাজতে ইসলাম সিলেটের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ১২:৪৩:০২ PM

শুক্রবার বিক্ষোভ মিছিল সফলের আহ্বান হেফাজতে ইসলাম সিলেটের

ছবি : সংগৃহীত


নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ ১২ দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ মে শুক্রবার বাদ জুমা সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করতে হেফাজতে ইসলাম সিলেট মহানগর সমন্বয় কমিটির এক জরুরি সভা আজ সোমবার বাদ মাগরিব সোবহানীঘাট মাদ্রাসা দফতরে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির সদস্য ও বন্দরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মশতাক আহমদ খান। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নজমুদ্দীন কাসেমী, মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা গাজী রহমতুল্লাহ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা মোজাম্মিল হক তালুকদার, মাওলানা আহমদ কবির, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আলম, হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, মাওলানা আবুল হোসাইন চতুলী, মাওলানা জুবায়ের আহমদ এবং মাওলানা মনজুর রশীদ আমিনী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিল করার দাবিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ইসলামী মূল্যবোধ রক্ষার আন্দোলনের অংশ। তাঁরা ঘোষণা দেন, শুক্রবার বাদ জুমা সিলেটের প্রতিটি মাদরাসা, মসজিদ ও পাড়া-মহল্লা থেকে মিছিল সহকারে তৌহিদী জনতা যেন কোর্ট পয়েন্টে সমবেত হওয়ার আহব্বান করেন।

এছাড়া, হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার পুনর্গঠনকে সামনে রেখে আগামী ৩০ মে শুক্রবার বাদ মাগরিব সোবহানীঘাট মাদ্রাসায় পরবর্তী সভা আহ্বান করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান