পর্যটনে নতুন আকর্ষণ জলসুখা সেতু
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

পর্যটনে নতুন আকর্ষণ জলসুখা সেতু

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ১২:৩৮:২৯ অপরাহ্ন

পর্যটনে নতুন আকর্ষণ জলসুখা সেতু

নিজস্ব


টিকটক ও ফেসবুক রিলস নির্মাতাদের কাছে সেতুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে খোলা পরিবেশ, দীর্ঘ সেতু এবং চারপাশের হাওরের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের আকৃষ্ট করছে। সেতুর ওপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার দৃশ্য অনেকের কাছেই প্রধান আকর্ষণ।  যদি ও যোগাযোগের জন্য নির্মিত  সময়ের ব্যবধানে বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার দৃষ্টিনন্দন জলসুখা সেতু। প্রতিদিন শত শত দর্শনার্থীর পদচারণায় মুখর থাকছে সেতুটি। ঈদের ছুটিকে কেন্দ্র করে সেই ভিড় বেড়েছে কয়েকগুণ।সুনামগঞ্জের দিরাই-শাল্লা হয়ে আঞ্চলিক মহাসড়কের ওপর জলসুখা এলাকায় নির্মিত এ সেতু এখন শুধু পারাপারের মাধ্যম নয়, স্থানীয় মানুষের দর্শনীয় স্থান হয়ে উঠেছে। বিকেলে সরেজমিনে ঈদের দিন থেকে ঈদের ৩য় দিন পর্যন্ত দেখা যায়, সেতুর দুই পাশে এবং ওপরের অংশজুড়ে মানুষের ঢল। তরুণ-তরুণী, শিশু-কিশোর, পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থী থেকে শুরু করে বয়স্করাও সময় কাটাচ্ছেন এখানে। কেউ স্মৃতি ধরে রাখছেন মোবাইল ক্যামেরায়, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও কনটেন্ট তৈরি করছেন। বিশেষ করে টিকটক ও ফেসবুক রিলস নির্মাতাদের কাছে সেতুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে

খোলা পরিবেশ, দীর্ঘ সেতু এবং চারপাশের হাওরের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের আকৃষ্ট করছে। সেতুর ওপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার দৃশ্য অনেকের কাছেই প্রধান আকর্ষণ।  স্থানীয় এক তরুণ আমিনুর ইসলাম বলেন, “আগে ঘুরতে হলে দূরে যেতে হতো। এখন নিজের এলাকাতেই এমন সুন্দর জায়গা পেয়েছি। বিকেল হলেই বন্ধুদের নিয়ে চলে আসি।”পরিবার নিয়ে আসা এক দর্শনার্থী জানান, “বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে। জায়গাটা নিরাপদ, খোলামেলা। ঈদের ছুটিতে সবাই মিলে সময় কাটানোর জন্য ভালো জায়গা।”

স্থানীয়রা মনে করছেন, সেতুটিকে ঘিরে ছোট পরিসরে পর্যটন সুবিধা গড়ে তোলা গেলে এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তবে অতিরিক্ত ভিড়ে সেতুর ওপর যান চলাচলে বিঘ্ন ঘটছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক