সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
শনিবার (৩০ মে) রাতে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
সোমবার (৩১ মে) দুপুরে র্যাব জানায়, বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি থেকে মথুরকান্দি বড় ব্রিজের পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। সেখানে অভিযান চালিয়ে র্যাব দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




