কোম্পানীগঞ্জে ১৪ শ্রমিকের দুই বছর করে কা রা দ ণ্ড
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪২ PM

কোম্পানীগঞ্জে ১৪ শ্রমিকের দুই বছর করে কা রা দ ণ্ড

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ১০:০৬:২৬ AM

কোম্পানীগঞ্জে ১৪ শ্রমিকের দুই বছর করে কা রা দ ণ্ড

ছবি: নিজস্ব


কোম্পানীগঞ্জের পর্যটন স্পট সাদা পাথর–এর পাথর লুট ঠেকাতে টাস্কফোর্সের অভিযান হয়েছে। এসময় পাথর লুটের দায়ে ১৪ শ্রমিককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পাথর উত্তোলনে ব্যবহৃত ১২১ টি বারকি ও ইঞ্জিনচালিত নৌকা ভেঙে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার। 

উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আরএনবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। বাকিরা বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত শ্রমিক।  

দন্ডপ্রাপ্তরা হলেন- রিপন মিয়া, মো. মুসা মিয়া, আরিফ মিয়া, মো. মোবারক হোসেন, হযরত আলী, মো. রাসেল মিয়া, মো. জসিম মিয়া, সামছুল হক, মো. শফিকুল ইসলাম, আলী হোসেন, রাজিব হোসেন, ফয়সল আহমদ, পীযুষ কুমার দাস ও দেলোয়ার হোসেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার বলেন, সাদা পাথর লুট ঠেকাতে টাস্কফোর্সের অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার