ঈদ ছুটি শেষে কাল থেকে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে দেশ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৮ AM

ঈদ ছুটি শেষে কাল থেকে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৪:০০:৩৯ PM

ঈদ ছুটি শেষে কাল থেকে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে দেশ

সংগৃহীত


পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ রোববার (৩১ মে)। দীর্ঘ এই ছুটির পর আগামীকাল সোমবার (১ জুন) থেকে পুনরায় খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার।ঈদুল আজহা উপলক্ষে এ বছর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা সাত দিনের ছুটি উপভোগ করেন। ছুটি শেষে সোমবার থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরবেন।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারেও শুরু হবে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন পরিচালিত হবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের যাতায়াতও বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে দেখা যাচ্ছে।

তবে সংশ্লিষ্টদের মতে, ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকতে পারে। অনেক কর্মী সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সময় কাটান, আর কিছু প্রতিষ্ঠানও প্রথম দিনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে থাকে।অন্যদিকে ব্যাংক খাতেও প্রথম কর্মদিবসে লেনদেনের চাপ সাধারণত কম থাকে। তবে ছুটির কারণে জমে থাকা আর্থিক ও বাণিজ্যিক কাজ নিষ্পত্তির প্রয়োজন দেখা দেওয়ায় সপ্তাহের বাকি সময়ে ব্যস্ততা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।সংশ্লিষ্টদের আশা, দীর্ঘ বিরতির পর সোমবার থেকে রাজধানীসহ সারা দেশে প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর