গোলাপগঞ্জে যুব উন্নয়নের উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের সনদ বিতরণ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৩ PM

গোলাপগঞ্জে যুব উন্নয়নের উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের সনদ বিতরণ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৫ ০৭:২২:২১ AM

গোলাপগঞ্জে যুব উন্নয়নের উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের সনদ বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা পরিষদ এর অর্থায়নে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন দেওয়া হয়েছে। 

প্রশিক্ষণের পর বুধবার সমাপনী অনুষ্টানে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এমসি একাডেমী স্কুল ও কলেজের হলরুমে  উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি একাডেমী স্কুল ও কলেজেের অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার।

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমানে ভারপ্রাপ্ত  ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা  প্রাণী সম্পদ অফিসার জুনায়েদ  কবির, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার  মাহমুদুল হাসান ও উপজেলা যুব উন্নয়ন অফিসার ছালাহ উদ্দিন ভুইয়া। প্রশিক্ষনে মোট ২৭ জন যুবক অংশ  গ্রহন করেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার