রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০১:২১:৪৭ অপরাহ্ন

রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত


ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক পথে ২১ টি জেলার যানবাহন বন্ধ ছাড়াও রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে রেলপথ অবরোধ শুরু হয়। ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেল স্টেশনে থেমে আছে।

ভাঙ্গা রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা রেল লাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। সকাল ৭টা থেকে রেলপথ অবরোধ শুরু হয়। খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের লোকো রিভার্স করা হয়েছে মুকসুদপুর স্টেশনে। বিকল্প পথ হিসেবে ট্রেনটি কাশিয়ানী জংশনে গিয়ে কাশিয়ানী থেকে বোয়ালমারী হয়ে কালুখালী দিয়ে রাজবাড়ী অথবা যমুনা সেতু হয়ে ঢাকা যেতে হবে। এছাড়া বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনটি এ পথে আসা বন্ধ করা হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গার কৈডুবি রেল গেটের গেট কিপার মুস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টা থেকে গাছের গুড়ি ফেলে রেলগেট বন্ধ করে রেখেছে স্থানীয় জনতা। ফলে সকাল থেকে এ পথে কোন ট্রেন চলাচল করেনি।

ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ বলেন, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গায় ৮টা ১৫ মিনিটে পৌঁছানোর কথা। কিন্তু রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গা পৌঁছতে পারেনি। মুকসুদপুর এলাকায় অবস্থান করছে।

এ বিষয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ শাবুর হোসেন বলেন, ঢাকাগামী জাহানাবাদ ট্রেন মুকসুদপুর এলাকায় আটকা পড়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধকারীরা অবরোধ না তুললে বা পরিস্থিতি শান্ত না করা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুরর ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করে গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিনে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও হাইকোর্টে রিট দায়ের করা এবং রেলপথ অবরোধ করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার