‎ফরিদপুরের ভা*ঙ্গা উপজেলা-থানায় হা ম লা, ভা ঙ চু র-আ গু ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

‎ফরিদপুরের ভা*ঙ্গা উপজেলা-থানায় হা ম লা, ভা ঙ চু র-আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ০৪:২২:২৪ অপরাহ্ন

‎ফরিদপুরের ভা*ঙ্গা উপজেলা-থানায় হা ম লা, ভা ঙ চু র-আ গু ন

ফাইল ফটো


‎ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দ্বিতীয় ধাপে অবরোধের দ্বিতীয় দিনে আন্দোলনকারীদের বাধা দেওয়ায় উপজেলা পরিষদ ও থানায় হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। আজ সোমবার দুপুরে এই তান্ডব চালায় আন্দোলনকারীরা।

জানা যায়, অবরোধকারীদের সকাল থেকে আন্দোলনে বাধা দেওয়ায় সকাল দশটা পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করতে থাকে। অবরোধে পুলিশ বাধা দেওয়ার খবর দুই ইউনিয়নে ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা সঙ্ঘবদ্ধ হয়ে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে জড়ো হতে থাকে। 

প্রথমে সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বৈদ্যুতিক খুঁটি দিয়ে অবরোধ তৈরি করে। এ সময় প্রায় ঘন্টাখানেক সময় পর্যন্ত পুলিশ ও আন্দোলনকারী মুখোমুখি অবস্থান নেয়। এরপর দুপুর বারোটার দিকে এক্সপ্রেসওয়েতে অবস্থান করা আন্দোলনকারীরা লাঠিসোটা হাতে নিয়ে দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডের দিকে এসে পুলিশকে ধাওয়া দেয়। পুলিশ আত্মরক্ষার্থে ভাঙ্গা ঈদগাহ মারকাজ মসজিদে আশ্রয় নিলে সেখানে গিয়ে আন্দোলনকারীরা হামলা চালায়। সেখান থেকে একদল থানায় গিয়ে হামলা চালায় আরেকদল উপজেলা পরিষদে হামলা ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটায়। প্রতিটি দপ্তরে কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটতারা চালায় আন্দোলনকারীরা। 

উপজেলা নির্বাহী অফিসারের সিএ কামাল হোসেন জানান, আন্দোলনকারীরা উপজেলা পরিষদের মেইন কেচিগেটর তালা ভেঙ্গে প্রথমে ইউএনও মহোদয়ের অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। পরে একে একে তারা প্রতিটি দপ্তরের কক্ষে ঢুকে ভাঙচুর চালায় এবং জরুরি জিনিসপত্র কম্পিউটার নিয়ে যায়। আমরা কোন রকমভাবে পালিয়ে বেরিয়েছি। ইউএনও মহোদয় অক্ষত আছেন।ভাঙ্গা থানার পুলিশের উপ- পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান,আন্দোলনকারীরা থানার গেটে এসে হামলা চালায় এবং কয়েকটি গাড়িও ভাঙচুর করেত হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার