রংপুরে মায়ের হাতে ৬ মাসের শিশুর মর্মান্তিক হ ত্যা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

রংপুরে মায়ের হাতে ৬ মাসের শিশুর মর্মান্তিক হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ০৫:২৪:৪৬ অপরাহ্ন

রংপুরে মায়ের হাতে ৬ মাসের শিশুর মর্মান্তিক হ ত্যা

সংগৃহিত


রংপুরের তারাগঞ্জে ৬ মাস বয়সি কন্যা জুহি রানীকে গলা কেটে হত্যার অভিযোগে তুলসি রানী (২৭) নামের এক মাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬ টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। গ্রেফতার তুলসী রানী ওই এলাকার বাবু লাল রায়ের স্ত্রী।

তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, ওই গ্রামের বাবু লাল রায়ের স্ত্রী তুলসী রানী সোমবার তার নিজ বাসায় ৬ মাস বয়সি কন্যা জুহি রানিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মা তুলসী রানীকে গ্রেফতার করা হয়। সেইসাথে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা বাবু লাল রায় বাদী হয়ে তুলসী রানীর বিরুদ্ধে হত্যামামলা করেছেন।

শিশুটির দাদি পাতানী বালা জানান, তার ছেলের বউ তুলসী কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। সকালে ৬ মাস বয়সি নাতনিকে রান্নার কাজে ব্যবহৃত কাটারি (ছুরি) দিয়ে গলা কেটে হত্যা করে উঠানে ফেলে দেয়।

অপরদিকে, শিশুটির পিতা বাবু লাল রায় বলেন, আমার মেয়ে মানসিক রোগী। মেয়েকে হত্যার পরে সে আমাকে বলে, তোর বাচ্চাকে আমি মানুষ করতে পারব না, তোর বাচ্চা তুই নে। বাচ্চাটা হওয়ার পর থেকে আমি ভালো করে রান্না করে খেতে পারি না। আরো একটা মেয়ে আছে তার সেবাযত্ন করতে পারি না।

তারাগঞ্জ থানার অফিসারি ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি মা তুলসি রানীই শিশুটিকে হত্যা করেছে। তুলসি রানী সেটা স্বীকারও করেছে। তিনি একজন মানসিক রোগী বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতার তুলসি রানিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার