খাগড়াছড়ি কিশোরীকে ধ র্ষ ণে র অ ভি যো গে যুবক আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

খাগড়াছড়ি কিশোরীকে ধ র্ষ ণে র অ ভি যো গে যুবক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৪:৪৮:৩৭ অপরাহ্ন

খাগড়াছড়ি কিশোরীকে ধ র্ষ ণে র অ ভি যো গে যুবক আ ট ক

ফাইল ফটো


খাগড়াছড়িতে স্কুল পড়ুয়া জুম্ম কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদরের সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভোরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পরে আটক করা হয় চয়ন শীলকে। চয়নের ছবি দেখে তাকে শনাক্ত করে ভিকটিম।এর আগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় নির্যাতনের শিকার ওই ছাত্রী। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বৌদ্ধ বিহারের পাশের একটি জমিতে অজ্ঞান অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

ভুক্তভোগীর অভিযোগ অজ্ঞাত ৩ যুবক পালাক্রমে তাকে ধর্ষণের পর সেখানে ফেলে রেখে যায়।এদিকে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক