ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ১০:৪১:৩৩ অপরাহ্ন

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

ছবি : সংগৃহীত


অমর একুশে বইমেলা ২০২৬-এর পরিবর্তিত তারিখ স্থগিত করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা একাডেমি এ পদক্ষেপ নিয়েছে। কিছুদিন আগে জানানো হয়েছিল ফেব্রুয়ারির পরিবর্তে আগামী বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে মেলার পরিবর্তিত তারিখও স্থগিত করার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২১ সেপ্টেম্বর একটি সিদ্ধান্ত গ্রহণ করে। সেটি হলো- ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল (ডিসেম্বর-জানুয়ারি), তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে অমর একুশে বইমেলা এগিয়ে ১৭ ডিসেম্বরে এনেছিল বাংলা একাডেমি। তবে এবার সেই তারিখও স্থগিত করা হলো।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক