ভা র ত আমাদের পার্বত্য অঞ্চল কে ড়ে নিতে চায় : হান্নান মাসউদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ভা র ত আমাদের পার্বত্য অঞ্চল কে ড়ে নিতে চায় : হান্নান মাসউদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ১১:১৫:১৮ অপরাহ্ন

ভা র ত আমাদের পার্বত্য অঞ্চল কে ড়ে নিতে চায় : হান্নান মাসউদ

ছবি : সংগৃহীত


ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার চানন্দী ইউনিয়নের সাইফুল মার্কেট এলাকায় ভূমিহীনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

হান্নান মাসউদ বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। তারা শেষ ট্রাম কার্ড খেলছে। পার্বত্য অঞ্চল দিয়ে তারা অস্থিতিশীল করে তুলছে। তারা একটি ভুয়া ধর্ষণ ঘটনার মধ্য দিয়ে আমাদের বাঙালি এবং পাহাড়িদেরকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশের মানুষ তার এক ইঞ্চিও ভূখণ্ড কি ছাড়বে? ভারতকেও জবাব দেওয়া হবে। এবং বাংলাদেশ সরকারকে এ জবাব দিতে হবে দিতে হবে দিতে হবে। যারা বাংলাদেশের মাটি কেড়ে নিতে চাইবে তাদেরকে আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ। আমরা একাত্তরে পাকিস্তানিদের মোকাবিলা করেছি, পঁচিশে কি ভারতীয়দের  মোকাবিলা করতে পারবো না? পারবো। ভারতকে গোবর খাওয়াইয়া দিব ইনশাআল্লাহ। তাদের সুস্বাদু খাবার গোবর তাদের খাওয়ানো হবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, কাউকে কেড়ে নিতে দেব না।

এ সময় জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছুল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, শ্রমিক উইংয়ের নোয়াখালী জেলার সংগঠক ডা. আবুল হাশেম, বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, হাতিয়া উপজেলার যুবশক্তির প্রতিনিধি  ইউসুফ রেজা, নুরে আলম রিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক