বেইলি রোডে আগুনে দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বেইলি রোডে আগুনে দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৭:০৬:০১ পূর্বাহ্ন

বেইলি রোডে আগুনে দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সরকারের পক্ষ থেকে চিকিৎসার জন্য সবকিছু করা হবে। আজকে সকালে প্রধানমন্ত্রী পৌনে সাতটার সময় আমার সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী চিকিৎসার সকল ব্যবস্থার নির্দেশ দিয়ে বলেছেন, আমি সকল রোগীদের দায়িত্ব নিলাম। সরকারের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য সব কিছু করা হবে।

শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেইলি রোডে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সামন্ত লাল সেন বলেন, ‘এখানে মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আছেন। আমরা এখন আর কি কি করা যায় সেটা দেখব।’

তিনি আরো বলেন, রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

এখানে ১০ জন রোগী আছে। যারা মারা গেছে তারা কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের শিকার হয়েছে। একটা বদ্ধ ঘরে যখন বের হতে পারে না, তখন ধোঁয়াটা শ্বাসনালীতে চলে যায়। প্রত্যেকেরই তা হয়েছে এবং যাদের খুব বেশি হয়েছে, তারা বাঁচতে পারে নাই।

দুঃখজনকভাবে তারা মারা গেছেন।’

এরপর স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণের সাথে কথা বলেন।

সামন্ত লাল সেন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালে ভিড় না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা