এবার বাংলাদেশ-সৌদি আরবে একই দিন চাঁদ দেখা যেতে পারে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

এবার বাংলাদেশ-সৌদি আরবে একই দিন চাঁদ দেখা যেতে পারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ১২:২২:২৭ অপরাহ্ন

এবার বাংলাদেশ-সৌদি আরবে একই দিন চাঁদ দেখা যেতে পারে

প্রতিকী ছবি


বাংলাদেশসহ সারাবিশ্বে পবিত্র মাস রমজান শুরু হতে আর কয়েক দিন বাকি। তবে সময়ের ব্যবধানের কারণে পুরো বিশ্বে একসঙ্গে রোজা পালন সম্ভব নয়। তাই চাঁদ দেখার উপর ভিত্তি করেই রোজা কবে থেকে রাখা হবে তা নির্ধারণ করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর থেকে বাংলাদেশ রোজা রাখা শুরু হয়।

দুবাইভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তবে পরের দিন ১১ মার্চ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে।

এদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও ১১ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও খালি চোখে চাঁদ দেখা সম্ভব বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’। অর্থাৎ বাংলাদেশ এবং সৌদি আরবে এ বছর একই দিনে চাঁদ দেখা যেতে পারে।

সময়বিষয়ক সংস্থা ‘টাইম অ্যান্ড ডেটের’ তথ্য অনুযায়ী, আগামী ১১ মার্চ বাংলাদেশে চাঁদ ওঠবে সকাল ৬টা ৪৭ মিনিটে। আর চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে। অপরদিকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। সূর্যাস্তের পর চাঁদ খালি চোখে দেখা যাবে কি না, সেটি নিশ্চিত নয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা