নিউমার্কেটে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

নিউমার্কেটে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০৪:৪৯:৫৫ পূর্বাহ্ন

নিউমার্কেটে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা


রমজানের প্রথম শুক্রবারে রাজধানীর নিউমার্কেটে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। পুরো এলাকা সরগরম ক্রেতাদের ভিড়ে। তাদের কেউ আসছেন কিনতে, কেউবা নতুন কালেকশন দেখতে। তবে বিক্রেতারা বলছেন, এখনও পুরোপুরি ঈদের বাজার জমে ওঠেনি। বেশিরভাগ ক্রেতা শুধু দেখতে আসছেন। বাজার জমবে আরও কিছুদিন পরে।

শুক্রবার (১৫ মার্চ) সরেজমিনে নিউমার্কেটে ঘুরে দেখা যায়, ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে ভিড় করেছেন নানা বয়সী ক্রেতারা। অনেকেই কেনাকাটা করছেন, আবার অনেকে ঘুরেফিরে দেখছেন।

লালমাটিয়া থেকে আসা ক্রেতা নাহিদা সুলতানা বলেন, এখনও তেমন কেনাকাটা করিনি, ঘুরে দেখছি। ভালো লাগলে কিনব।

শ্যামলী থেকে আসা ক্রেতা তাসনোভা বলেন, দুটো জামা কিনলাম, আরও কিছু কেনাকাটা করব। তবে ঈদের আগে আরেকবার মার্কেটে আসতে হবে।

মোহাম্মদপুর থেকে এসেছেন জিহাদুল করিম। তিনি বলেন, শেষ দিকে মার্কেটে খুব চাপ থাকে। তাই আজই শপিং সেরে ফেললাম। টুকটাক কিছু জিনিস পরে কিনে নেব।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের বেচাকেনা এখনও শুরু হয়নি। ১৫ রোজার পর বাজার জমজমাট হবে বলে প্রত্যাশা তাদের।

ব্যবসায়ী নূরনবী বলেন, কাস্টমাররা ঈদের কেনাকাটা শুরু করবে আরও কিছুদিন পর থেকে। যারা আসছে তাদের মধ্যে ক্রেতা কম।

আরেক ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, ঈদের বাজার এখনও শুরু হয়নি। ১৫ রোজার পর থেকে আশা করছি বেচাকেনা জমে উঠবে।

বিক্রেতা রুহুল আমিন বলেন, বেচাকেনা হচ্ছে, তবে কম। রোজার তো মাত্র শুরু, জমতে কিছুদিন সময় লাগবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা