ফ্রান্স ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

ফ্রান্স ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ১২:৩৭:০০ অপরাহ্ন

ফ্রান্স ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত “উইমেন স্পিকার্স সামিট এবং  যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত 'কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন' শীর্ষক সম্মেলনে যোগদান করে দেশে ফিরেছেন। শুক্রবার (১৫ মার্চ) রাতে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ফ্রান্স সফরকালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সারাবিশ্বের ২৫ জন নারী স্পিকারের বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য সফরকালে হাউজ অফ কমন্সের স্পিকার লিন্ডসে হয়লের সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পিকারদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের চার্চিল হলে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আয়োজিত 'লেভারেজিং পার্লামেন্টারি ডেমোক্রেসি ফর পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট অফ উইমেন: বাংলাদেশ পার্সপেক্টিভ' শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া হাউজ অফ লর্ডস স্পিকার ব্যারন ম্যাকফল অফ অ্যালক্লুইথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা