সুনামগঞ্জে চোরাই ৩০০ বস্তা চিনিসহ গ্রেপ্তার ২
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সুনামগঞ্জে চোরাই ৩০০ বস্তা চিনিসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০২:২৭:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে চোরাই ৩০০ বস্তা চিনিসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জে চোরাই ৩০০ বস্তা চিনিসহ গ্রেপ্তার ২।


সুনামগঞ্জে সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ১৫ হাজার কেজি (৩০০ বস্তা) চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া চিনির আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৬ লাখ টাকা।  

শুক্রবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও গ্রাম থেকে এসব চিনি উদ্ধার করেছে পুলিশ। বিকেল সোয়া ৫টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলেন যশোর কোতয়ালী থানার মুড়লী গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে মো. রিপন মিয়া (২৮) এবং সুনামগঞ্জ সদর থানার মইনপুর গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে মো. আব্দুল মনাফ (৩০)। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক থানার এসআই এস.এম. মাইনুল ইসলাম, এসআই আসাদুজ্জামান ও এসআই মো. সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেন। তারা একটি কাভার্ডভ্যানে করে ভারতীয় চিনি পরিবহন করছিল।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তাদের কাছে থাকা কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১৫ হাজার কেজি (৩০০ বস্তা) ভারতীয় চিনিসহ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: