মাধবপুরে ট্রাক্টরচালক খু ন, নি*হত ও অ*ভিযুক্ত দুজনই মাদক কারবারি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

মাধবপুরে ট্রাক্টরচালক খু ন, নি*হত ও অ*ভিযুক্ত দুজনই মাদক কারবারি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৪:০৭:২৪ অপরাহ্ন

মাধবপুরে ট্রাক্টরচালক খু ন, নি*হত ও অ*ভিযুক্ত দুজনই মাদক কারবারি

সংগৃহীত


মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ, দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা। তাঁদের একজন ট্রাক্টরচালক রফিক মিয়া। অন্যজন একই গ্রামের উজ্জ্বল মিয়া। এবার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল রফিকের। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে উজ্জ্বলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

সোমবার (১৭ নভেম্বর) রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রফিককে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রফিক মিয়া রাজনগর গ্রামের ছাদু মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে পূর্ববিরোধের জেরে একই গ্রামের আমানউল্লাহর ছেলে উজ্জ্বল মিয়া (৩৮)সহ কয়েকজনের সঙ্গে রফিকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পাশের আওয়াল মিয়ার বাড়ির উঠানে রফিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকার প্রাইম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তাঁর মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা রফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রফিক ও অভিযুক্ত উজ্জ্বল দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের দুজনের বিরুদ্ধেই মাদক ও চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে। তবে মাদকসংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্ত উজ্জ্বলসহ জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এদিকে একই গ্রামের দুই মাদক কারবারির একজনের মৃত্যুর ঘটনায় রাজনগরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

জৈন্তাবার্তা/ সুলতানা