জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৪:১৫:১৪ অপরাহ্ন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

সংগৃহীত


নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ চৌধুরীকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

তাঁদের এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপি মহিলা দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ওয়ার্ড সাংগঠনিক সায়েরা বেগম ঝর্ণা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁদের নেতৃত্বে জিসাস-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিসাস সিলেট মহানগর কমিটি গঠনের লক্ষ্যে মহানগরের ৬টি থানা ও ৪২টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি থানা ও ওয়ার্ডে ১ জন আহ্বায়ক, ৪ জন যুগ্ম আহ্বায়ক, ১ জন সদস্য সচিব এবং সদস্যসহ মোট ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ চৌধুরীর বরাবরে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে (ওয়াটস আপ-০১৭২০-১৬৬০২১)।

জৈন্তাবার্তা/ সুলতানা