কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০২:২২:১৬ পূর্বাহ্ন

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। শুধু প্রবাসীদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই হবে না, প্রশিক্ষকদের ও প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে।

শনিবার (২৩ মার্চ) ঢাকাস্থ বাংলাদেশ-কোরিয়া টিটিসিতে জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নতুন যোগদানকৃত কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মান্ধাতা আমলের যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণ নতুন প্রজন্মের কাজে লাগছে না।

তি‌নি বলেন, আমি আশা করছি আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে কিছুদিনের মধ্যে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো ঢেলে সাজাতে সক্ষম হব।

রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদানে সবাইকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জা‌নান প্রতিমন্ত্রী। তি‌নি বলেন, আপনাদের কাছে সেবা প্রত্যাশীরা অনেক আশা-ভরসা নিয়ে সেবা নিতে আসে। আপনারা যত স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্যে সেবা প্রদান করবেন মন্ত্রণালয়ের ভাবমূর্তি তত উজ্জ্বল হবে।

অনুষ্ঠানে জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর সভাপতিত্ব করেন। জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিভিন্ন পদে প্রায় ৩০০ জনবল নতুন করে নিয়োগ দান করেছে।

নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সর্বদা স্বচ্ছ, কর্মঠ ও বিনয়ী হতে হবে। আপনাদের কাছে আসা সেবাপ্রত্যাশী কারা সেটা বুঝতে হবে। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের প্রতি বিনয়ী ও আন্তরিক আচরণ করতে হবে। নিজের কাজে ফাঁকি না দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা