সোমবার রাত ১১টায় সারাদেশে এক মিনিটের ‘ব্ল‍্যাক আউট’
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সোমবার রাত ১১টায় সারাদেশে এক মিনিটের ‘ব্ল‍্যাক আউট’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০২:৪৫:০৫ পূর্বাহ্ন

সোমবার রাত ১১টায় সারাদেশে এক মিনিটের ‘ব্ল‍্যাক আউট’

ফাইল ছবি


গণহত্যা দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে আগামী সোমবার (২৫ মার্চ) রাত ১১টায় দেশব্যাপী প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে এক মিনিটের জন্য। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো অবশ্য এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শনিবার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন।

দিবসটি উপলক্ষে বাণী দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সোমবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে গণহত্যা দিবসের আলোচনা সভা। দেশব্যাপী আয়োজন করা হবে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের।

স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি কর্পোরেশনগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।

এছাড়া ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এদিন বাদ জোহর বা সুবিধাজনক সময় বিশেষ মোনাজাত হবে দেশের সব মসজিদে। প্রার্থনা করা হবে অন্যান্য উপাসনালয়গুলোতেও।

১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহতম একটি রাত। মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী মেতেছিল উল্লাসে। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তূপ।  

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা