নারীদের স্বাবলম্বী করতে সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ল্যাপটপ বিতরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

নারীদের স্বাবলম্বী করতে সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ল্যাপটপ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০৫:২৫:৫৪ পূর্বাহ্ন

নারীদের স্বাবলম্বী করতে সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ল্যাপটপ বিতরণ

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ল্যাপটপ বিতরণ।


সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

টিকন সিস্টেম লিমিটেড জেভি ও জেনেক্স ইনফোসিস লিমিটেডের সহযোগিতায় প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মাঝে এসব ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের আয়োজনে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ তুলে দেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল ইকবাল চৌধুরী।

এসময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেকারত্ব গুছিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী শক্তি তৈরি করে ও আত্মকর্ম সংস্থানের পথ সহজ করা যায়। সেজন্য নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার আবু সাইদ ও হার পাওয়ার প্রকল্পের সহকারী প্রোগামার প্রকৌশলী মো. শাকিল আহমদ।

উল্লেখ্য সুনামগঞ্জের সদর উপজেলা, শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার ১০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: