সুখবর পেতে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সুখবর পেতে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ০৯:৩৬:৫১ পূর্বাহ্ন

সুখবর পেতে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা

ছবি : সংগৃহীত


বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে বদলির খসড়া তৈরি করে তা জমা দিতে বলা হয়েছে।

গঠিত কমিটির সদস্য সচিব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন গণমাধ্যমকে বলেন, শিক্ষকদের বদলি নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে খসড়া তৈরি করা হবে। এরপর তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

জানা গেছে, স্কুল-কলেজের শিক্ষকদের বদলি সংক্রান্ত খসড়া প্রায় চূড়ান্ত হলেও মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে কোনো আলোচনা ছিল না। বিষয়টি উদ্বেগ প্রকাশ করেছিলেন শিক্ষকরা। অবশেষে মাদ্রাসা শিক্ষকদের বদলির কার্যক্রম শুরু করল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আদলেই মাদ্রাসা শিক্ষকদের বদলির খসড়া তৈরি করা হবে। কিছুটা পরিবর্তন করা হলেও মৌলিক বিষয়গুলো একই থাকবে। খসড়া তৈরি করতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগতে পারে। তবে দ্রুত খসড়া তৈরির চেষ্টা করা হবে বলেও জানায় ওই সূত্র।

গণমাধ্যমকে কমিটির এক সদস্য জানান, মাউশির বদলির খসড়া নীতিমালা আমরা সংগ্রহ করব। সেটি যাচাই করে মৌলিক বিষয়গুলো একই রাখার চেষ্টা করা হবে। তবে মাদ্রাসা শিক্ষকদের বদলির খসড়ায় কিছু পরিবর্তন আনা হবে। কী ধরনের পরিবর্তন আসবে সেটি পরবর্তীতে জানানো হবে।

জানা গেছে, ২০১৫ সালের আগে কমিটির পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিয়োগ পেতেন শিক্ষকরা। এভাবে একজন শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে ২০১৫ সালের পর নিয়োগ সুপারিশের ক্ষমতা এনটিআরসিএ’র হাতে যাওয়ায় সে সুযোগও বন্ধ হয়ে গেছে।

নিজ এলাকার বাইরে চাকরি করায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, সদস্য কিংবা প্রতিষ্ঠান প্রধানের হাতে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় তাদের। শিক্ষকদের নানা সমস্যার কথা বিবেচনা করে গত বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা