সাংবাদিকদের বেতন-বোনাস ২৫ রমজানের মধ্যে পরিশোধের দাবি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সাংবাদিকদের বেতন-বোনাস ২৫ রমজানের মধ্যে পরিশোধের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০১:০০:৩৮ পূর্বাহ্ন

সাংবাদিকদের বেতন-বোনাস ২৫ রমজানের মধ্যে পরিশোধের দাবি

ছবি: সংগৃহীত


২৫ রমজানের মধ্যে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত নেতারা। বৃহস্পতিবার (২৮ মার্চ) ডিইউজে কার্যালয়ে ২০২৪-২০২৬ নির্বাহী পরিষদের প্রথম সভায় এ দাবি জানানো হয়েছে।

সভায় সাংবাদিক নেতারা বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে গণমাধ্যমে সাংবাদিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে মালিকদের। যারা বেতন-বোনাস পরিশোধ করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ডিইউজে।

এছাড়া, সভায় কাজী মোহসিন আল আব্বাসকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে নয় সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে যারা সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত প্রথম বছরের সভাপতি সোহেল হায়দার চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতার হোসেন।  সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, সহসভাপতি ইব্রাহীম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান ও নারী বিষয়ক সম্পাদক সুমি খানসহ নির্বাহী পরিষদ সদস্যরা।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা