জুমায় অংশ নিতে বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

জুমায় অংশ নিতে বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০১:৪৫:২১ পূর্বাহ্ন

জুমায় অংশ নিতে বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড়


আজ শুক্রবার। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায় অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড় দেখা গেছে।

আজ শুক্রবার বেলা ১১টা থেকেই বায়তুল মোকাররমে মুসল্লিদের প্রবেশ করতে দেখা যায়। আজানের সময় যতই এগিয়ে আসছিল, মুসল্লিদের ভিড়ও তত বাড়ছিল। অনেকেই রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছু‌টে এসেছেন রমজা‌নের তৃতীয় জুমার নামাজ আদায় কর‌তে।

ধানমন্ডি থেকে নামাজ আদায় করতে এসেছেন ডালিম নামে এক মুসল্লি। তিনি ঢাকা পোস্টকে বলেন, গুলিস্তানে একটি কাজে এসেছিলাম। আজ জুমার দিন, তাই জাতীয় মসজিদে নামাজ আদায় করতে এসেছি। সময় পেলেই বায়তুল মোকাররম জামে মসজিদে নামাজ আদায় করি।

মুস‌ল্লি‌দের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, দূরদূরান্ত থে‌কে বায়তুল মোকাররমে নামাজ পড়‌তে আসা‌দের অনে‌কেই একইস‌ঙ্গে টুকটাক কেনাকাটার প‌রিকল্পনা নি‌য়েই এসে‌ছেন। তাদেরই একজন সেগুনবাগিচায় বা‌সিন্দা আফজাল। তি‌নি জানান, নামাজ পড়‌তে আসা‌টাই মূল উদ্দেশ্য। নামাজ শেষে ইফতারের জন্য কিছু কিনে নিয়ে যাব। 

বায়তুল মোকাররম জামে মসজিদের উত্তর গেইটে অনেক মুস‌ল্লি‌কে মসজিদের সঙ্গে ছবি বা সেলফি তুলতে দেখা যায়৷ মসজিদের গেইটের সামনে নিরাপত্তা জন্য পুলিশের একটি টিমও দেখা যায়। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা