জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ১০:৫১:২৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার


সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ( ৩০ মার্চ) আসামিদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার পাইলাগাঁও ইউনিয়নের বড় কাতিয়া গ্রামের শরিয়ত উল্লার ছেলে ২টি চেক ডিজঅনার মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি শানুর মিয়া (৩৮), সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের ইয়াদ উল্লার ছেলে মারামারি মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত সিতাই মিয়া (৫৫) ও মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি হাড়গাঁও গ্রামের মৃত ছৈদ আলীর ছেলে হোসাইন আহমদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালিয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন, এসআই মিজানুর রহমান ও উপ-সহকারী পরিদর্শক এএসআই নূরে আলম সিদ্দিকের যৌথ নেতৃত্বে সাজাপ্রাপ্ত ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এমকে



শীর্ষ সংবাদ: