সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০৩:৩০:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক।


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৬৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী কে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার  বাংলাবাজার থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

তারা হলেন, দোয়ারাবাজার থানার কিরণপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ হানিফ আলী (৩৬) এবং হানিফ আলীর স্ত্রী মোছা. সাবিনা খাতুন (৩০)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে থানার এসআই অনুপম দেবনাথ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৬৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী কে আটক করেন।

এ ঘটনায় আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসআই অনুপম দেবনাথ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: