মৌলভীবাজারে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০৭:৩৬:০৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ


অগ্নি নির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা নিয়ে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে Community United for Relief and Empowerment (CURE)-এর ৪০ জন তরুণ এতে অংশ নিয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. উর্মি বিনতে সালাম। সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস মৌলভীবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন পিএফএম (এস)।

আয়োজকরা জানান- এই প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা। এই কার্যক্রমটি বাংলাদেশ সরকারের সুরক্ষা সেবা বিভাগ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত হয়েছে। এ প্রশিক্ষণ শেষ হবে বৃহস্পতিবার (৪ এপ্রিল)।

CURE-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা মাহতাবুল ইসলাম উদয় বলেন- আমরা আমাদের তিনদিনের সেচ্ছাসেবক ট্রেনিং প্রোগ্রামের সফল শুরু করেছি। আমরা চাই আমাদের জেলার প্রত্যেক মানুষ সুশিক্ষিত হোক এবং তাদের নিজের সুরক্ষার সম্পর্কে সচেতন হোক। এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে CURE আশা করছে প্রশিক্ষিত তরুণরা দুর্যোগ ও সঙ্কটের সময়ে নিজেদের এবং অন্যদের সাহায্য করতে পারবে। আমরা সবাইকে এই উদ্যোগে সমর্থন এবং অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই।

এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন