মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধে গুলাগুলি, আহত ১০
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধে গুলাগুলি, আহত ১০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ১২:৪৩:৫৮ অপরাহ্ন

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধে গুলাগুলি, আহত ১০

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের গুরারাই বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধে শর্ট গানের গুলিতে প্রায় ১০ জন আহত হয়েছে। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গুরারাই গ্রামে ঘটনাটি ঘটে।

আহত মো. জমির হোসেন (২৫) এর বড় ভাই জামাল হোসেন সিলেটভিউকে জানান, শনিবার বিকেল চার টার দিকে গুরারাই বাজারে জমিজমা নিয়ে রিপনের সাথে খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান এর ছেলে ফরহাদ এর কথাকাটি হয়। এরই জের ধরে রিপন তাঁর লাইসেন্সকৃত শর্ট গান নিয়ে এলোপাতাড়ী গুলি শুরু করে। এসময় গুরারাই, অলিমপুর গ্রামের মো আফজল হোসেন এর ছেলে জমির হোসেন (২৫), শামীম, সোহেল, ফরহাদ, আরমান, হাবিবুর, কাদির, রাহিম, শিহাব, সৈয়দ মুফাচ্ছিল আহত হয়। আহতদের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুলি লাগে।

আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশংকাজনকদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন জানান, জমিজমার বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাইসেন্সকৃত বন্দুক জব্দ করে নিয়ে এসেছি। তবে রিপন পালিয়ে গিয়েছে। তাঁকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন